দাগনভূঞা প্রতিনিধি: দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ ও আমিন উল্যাহ মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মাছুম বিল্লাহ, সার্ভেয়ার মো. ইকবাল হোসেন ও কমিটি অর্গানাইজার মো. শাহ আলমগীরসহ এলজিইডির অন্যান্য কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মো. মাছুম বিল্লাহ বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়কের পাশে পরিবেশবান্ধব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও মানবকল্যাণে দীর্ঘমেয়াদি বিনিয়োগ। এলজিইডির উদ্যোগে সড়কের পাশে সবুজ বেষ্টনী গড়ে উঠলে পরিবেশের পাশাপাশি স্থানীয় জনগণও নানাভাবে উপকৃত হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব