শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা জামাল উদ্দিন বিদ্যুতের নাম তৃণমূলের বিভিন্ন পর্যায়ে আলোচনায় রয়েছে।
জামাল উদ্দিন বিদ্যুৎ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি একজন অভিজ্ঞ সংগঠক হিসেবে পরিচিত।
দলীয় সূত্র ও তৃণমূলের কয়েকজন নেতাকর্মীর দাবি, দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক অভিজ্ঞতা এবং কঠিন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকার কারণে সভাপতি পদে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে জামাল উদ্দিন বিদ্যুৎকে এগিয়ে রাখছেন তাঁরা। তাঁদের প্রত্যাশা, নতুন কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের মূল্যায়ন করা হবে।
তবে জেলা যুবদলের নতুন কমিটি এবং সভাপতি পদে চূড়ান্ত মনোনয়ন সম্পূর্ণভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
রিপোর্টার্স২৪/বাবি