স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি।
পুরো আসরে রদ্রি ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে থেকে ৬৯২টি সফল পাস দেন, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তার পাসের সফলতার হার ছিল ৯৪ শতাংশ। পাশাপাশি ১৩টি সফল ট্যাকল করে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ফাইনালে একমাত্র ও জয়সূচক গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস। তার ১০৬ মিনিটের গোলেই ১৬ বছর পর আবারও বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্পেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করে ৭টি ক্লিনশিট রাখেন তিনি। টানা প্রায় ৬৪৯ মিনিট গোল না খাওয়ার কীর্তিও গড়েন এই স্প্যানিশ গোলরক্ষক।
স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। তার বিপক্ষে পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষ মাত্র একটি গোল করতে সক্ষম হয়। পাশাপাশি তিনি ৩৩টি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করেন।
এদিকে টুর্নামেন্টে সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ দলের স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে নেদারল্যান্ডস।
২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কার:
গোল্ডেন বল: রদ্রি (স্পেন)
গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) — ১০ গোল
গোল্ডেন গ্লাভস: উনাই সিমন (স্পেন)
সেরা উদীয়মান খেলোয়াড়: পাউ কুবারসি (স্পেন)
ফাইনালের সেরা খেলোয়াড়: ফেরান তোরেস (স্পেন)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস
রিপোর্টার্স২৪/বাবি