স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে উত্তরা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে রাজধানীর উত্তরায় ক্লাবের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটগ্রহণ শুরুর পর থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্র মুখর হয়ে ওঠে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন, আর ভোটাররাও উৎসবের আমেজে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে বিরাজ করছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের চিত্রই বেশি চোখে পড়ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, উত্তরা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি