শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী সরদার পরিবারের কৃতি সন্তান, ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা এস. এম পাপেলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ১৯৯০ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন এস. এম পাপেল। তিনি গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে গোসাইরহাট পৌরসভা যুবদলের সভাপতি পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি ও মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি জানান, গোসাইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে টাঙানো তার একটি ব্যানারে থাকা ছবিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একই ব্যানারে থাকা অন্য ছবিগুলো অক্ষত থাকলেও শুধুমাত্র তার ছবিটি নষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে এস. এম পাপেল বলেন, “আমি সবসময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই। ব্যানার বা ফেস্টুন ছিঁড়ে কোনো জনপ্রিয় নেতাকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না। আমি ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
এছাড়াও আমি উক্ত ঘটনার জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার চাই।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। ব্যানার বা ফেস্টুন ছিড়ে নয়, বরং জনসম্পৃক্ত কর্মকাণ্ডের মাধ্যমেই একজন রাজনৈতিক নেতার জনপ্রিয়তা নির্ধারিত হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব