শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, সংগ্রামী ও প্রভাবশালী ছাত্রনেতা পারভেজ সরদার। শনিবার (১ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পারভেজ সরদার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি রাজনৈতিক পরিবারের সদস্য। তার মা পারভীন আক্তার জেলা মহিলা দল নেত্রী এবং তিনি শরীয়তপুর পৌরসভার সাবেক সফল প্যানেল মেয়র। এছাড়াও তিনি শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদলের ভাগিনা।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তার মনোনয়নের খবরে শরীয়তপুর জেলা ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী।
এব্যাপারে জেলা ছাত্রদলের নতুন সদস্য পারভেজ সরদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শরীয়তপুর জেলা শাখার সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদারসহ দলের সকল কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং সংগঠনের প্রতি অর্পিত একটি পবিত্র আমানত। দলের আদর্শ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং দেশ ও জনগণের স্বার্থে ছাত্রদলের প্রতিটি কর্মসূচিতে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। আমি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”
রিপোর্টার্স২৪/ধ্রুব