বরিশাল প্রতিনিধি: কিডনি জটিলতায় স্ত্রীকে হারিয়ে থমকে গিয়েছিল সবকিছু, নিঃশেষ হয়ে গিয়েছিলো সহায়-সম্বলটুকুও। কিন্তু সেই স্ত্রীরই রেখে যাওয়া স্বর্ণ বিক্রি করে মাত্র ৬৬ হাজার টাকায় পেঁপে চাষে বাজিমাত করলেন বরিশালের উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক সুমন। চার বছরের ব্যবধানে সেই বাগান থেকেই আয় করেছেন কোটি টাকা।
বাবুগঞ্জ উপজেলার বায়লাখালী গ্রামে এক একর ২৩ শতাংশ জমিতে গড়ে তুলেছেন পেঁপের বাগান। রয়েছে প্রায় ১২শ’ ৫০টি গাছ। প্রতিটি গাছে মিলছে পাঁচ থেকে ছয় মণ পর্যন্ত ফলন। এবার প্রায় ২০ লাখ টাকা আয়ের আশা করছেন সুমন।
পেঁপের পাশাপাশি গত দুই বছর ধরে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করছেন সুমন। এরই মধ্যে বিক্রি করেছেন প্রায় ২৫ লাখ চারা। এবারও পেয়েছেন সাড়ে তিন লাখ চারার অর্ডার। তার বাগানের সাফল্য দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা আসছেন চাষের পরামর্শ ও চারা নিতে।
স্ত্রীর কিডনি রোগের চিকিৎসায় শেষ হয়ে যায় সঞ্চয়। ২০২২ সালে স্ত্রী মারা যাওয়ার পর তার রেখে যাওয়া স্বর্ণ বিক্রির টাকাই হয়ে ওঠে সুমনের নতুন জীবনের পুঁজি। সেই শুরু থেকে আজ তিনি সফল উদ্যোক্তা। পেঁপে চাষে পেয়েছেন দেশ-বিদেশের একাধিক
মাত্র ৬৬ হাজার টাকার সেই ছোট্ট পুঁজি আজ সুমনের জীবনে এনে দিয়েছে বড় পরিবর্তন। তার বাগানে ফলছে কোটি টাকার পেঁপে, আর সেই সাফল্যই দেখাচ্ছে তাকে ঘুরে দাঁড়ানোর নতুন পথ।
রিপোর্টার্স২৪/ধ্রুব