স্টাফ রিপোর্টার: কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে নেওয়া
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ কমলেও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফল সুন্দর হয়েছে।
আজ সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'আপনি খারাপ বলছেন কেন, সুন্দর রেজাল্ট হয়েছে।'
তিনি আরও বলেন, 'মন খুলে গান গাওয়া যায়, মনে খুলে নাম্বার দেওয়া যায় না।'
রিপোর্টার্স২৪/রাফিদ