স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঢাকায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে। রাজশাহীর বর্তমান পুলিশ সুপার মো. মামুন অর রশিদকে পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব