তারাকান্দা প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ তারাকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে পোনা ও অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সুধন কুমার বিশ্বাস'র সঞ্চালনায় উপজেলা এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম,নাজমুস ছালেহীন ,উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ফিসটেক হ্যাচারি লিমিটেড এর পক্ষে এটি এম তৌহিদুল হাসান, কৃষক নজরুল ইসলাম, আবু হানিফ প্রমুখ।
এ সময় উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল হক আকন্দ উপজেলায় বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তারাকান্দায় উপজেলায় ৬ হাজার মেট্রিক টন মাছের চাহিদার প্রেক্ষিতে ২৮ হাজার মেট্রিক টন বিভিন্ন জাতের মাছ উৎপাদন হয় । ২২ হাজার মেট্রিকটন মাছ চাহিদার চেয়ে বেশি উদ্বৃত্ত থাকে বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে। মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী ব্যক্তি ও উদ্যোক্তাকে ক্রেস্ট সনদপত্র বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব