স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন থেকে এক হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে এমআরটি পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহ হওয়ায় জামালকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে বিপুল সংখ্যক ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।
এমআরটি কন্ট্রোল রুমের দায়িত্বরত ডিউটি অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব