শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা প্রশাসকের গন শুনানী বুধবার (১৯ আগস্ট )সারাদিন ব্যাপী শেরপুর প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
২১৯ জন সেবাপ্রার্থীকে সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সেবাপ্রার্থীকে সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা ভূমি অফিসে, , জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম