কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সমাজ গড়ার আহ্বান আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কালাই থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় পুলিশ ও জনগণের মধ্যে সম্প্রীতি, বিশ্বাস, সহযোগিতা ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরী, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুছ আলী মন্ডল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, ইউপি সদস্য আমজাদ হোসেন ও লাল মিয়া বাদশা, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান বল্টু, সাবেক প্যানেল চেয়ারম্যান কারিমাসহ গ্রাম পুলিশ, পুলিশ সদস্য এবং ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় সার্বিক আলোচনা করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক। সভা সঞ্চালনা ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্রী দীপেন্দ্রনাথ সিংহ।
রিপোর্টার্স২৪/ঝুম