শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরনিয়ামতপুর গ্রামে স্থানীয় মুরুব্বি ও যুবকদের সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এর স্নেহভাজন ও আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিএস মো. খলিলুর রহমান খলিল মোল্লা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রাতে চরনিয়ামতপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বি ও যুবকদের আয়োজনে অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় অংশ নেন, আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক জিএস ও শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান খলিল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মোল্লা, আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সম্পাদক মনোয়ার হোসেন মাদবর, সমাজসেবক মিজানুর রহমান মাদবরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় খলিলুর রহমান খলিল মোল্লা বলেন, আংগারিয়া ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের সাধারণ মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এ সময় তার সমর্থকরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং আংগারিয়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খলিল মোল্লা। তারা তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।।
রিপোর্টার্স২৪/ঝুম