শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. জাকারিয়া রহমান পিপিএম। মঙ্গলবার তিনি জেলা পুলিশের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগদানের পর শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা পুলিশে স্বাগত জানান।
মো. জাকারিয়া রহমান ৩০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ, সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়ামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মো. জাকারিয়া রহমান পিপিএমের যোগদানে শরীয়তপুর জেলা পুলিশের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/রাফিদ