শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর ও ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর জেলা কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর।
বিশেষ অতিথি এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর ও এ বি এম মামুনুর রশীদ পলাশ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর। সভাপতিত্ব করেন মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
এছাড়া উপস্থিত ছিলেন কাকন রেজা সভাপতি শেরপুর প্রেসক্লাব ও জেলা প্রশাসন ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীবৃন্দ, ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইসলামিক ফাউণ্ডেশন, শেরপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।
সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবনাদর্শ ও জীবন দর্শন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম