শেরপুর প্রতিনিধি: পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মোবারকপুর, দমদমা কালিগঞ্জ ও শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস প্রদান করেন জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন শেরপুর।
শেরপুরে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা এই বিদ্যালয়গুলোর কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি জেলা প্রশাসক ইতোপূর্বে স্কুল পরিদর্শনে গিয়ে জানতে পারেন।
২৭ আগষ্ঠ রোববার শেরপুর মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসুক আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারও ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত সারাদেশে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে, দমদমা কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঠবাদাম, সোনালু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও পরিবেশবান্ধব মানসিকতায় গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব