দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার তৈরি ও বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার তৈরি এবং বাজারজাত করার অপরাধে পৌর শহরের ফাজিলের ঘাট রোডের ইউনিক ফুডসকে ৫০ হাজার টাকা, একই অপরাধে আল আমিন বেকারিকে ১০ হাজার ও গৌর নিতাই মিষ্টান্নকে ১০ হাজার টাকা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনের সংশ্লিষ্ট ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার তৈরি এবং বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ সদস্যরা সহায়তা করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব