নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ড.আব্দুল মঈন খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিলমান্দী ইউনিয়ন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শিলমান্দী ইউনিয়ন ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলমান্দী ইউনিয়ন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন মৃধা
অনুষ্ঠানে বক্তারা ড. আব্দুল মঈন খানকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ড. আব্দুল মঈন খানের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শামীম মিয়া, ইব্রাহিম মিয়া, জয়নাল মিয়া, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, রানা, সেলিনা বেগম, মাসুমা বেগম ও রিপন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনসুর আলী।
রিপোর্টার্স২৪/ধ্রুব