রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম