কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী গাজীপুরের কাপাসিয়ায় পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে শোভাযাত্রার মাধ্যমে কাপাসিয়া বাজার খেয়াঘাটে গিয়ে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে শুভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপি নেতা আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সহকারী এটুর্ণী জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব