নরসিংদী প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন বিএনপির জাতীয়বাদী সত্যকে বিশ্বাস করে। যেই সুতো বিএনপি বাংলাদেশকে ভালবাসে। বিএনপি'র পিছনে তখন ওয়ান এলিভেন মাধ্যমে বিএনপিকে অপারেশন করে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই দেশকে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অতিকন্তে পরিকল্পনা করা হয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত ছিলেন। যেসেই অন্যায়ের বিচার আজ হয়েছে।
আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু আমরা ন্যায়বিচার চাই। আজকে যিনি প্রধানমন্ত্রী ১৭ বছর পর বাংলাদেশের ফিরে এসেছে। সামনে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মানুষের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে।
তিনি আরো বলেন বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন। আমি রাজনীতি করি কিন্তু আমি রাজনীতি নয়। আমি শিক্ষাগত পেশা হিসাবে বেশি নিয়েছিলাম। আমার পিতা আব্দুল মোমেন খান একজন সিভিল সার্জন ছিল। ব্রিটিশ আমলে তিনি চাকরিতে প্রবেশে করেন যাওয়ার আগে তিনি ও শিক্ষকতা ছিল ।
নরসিংদী তাঁতবোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শিরীন সুলতানা, রায়পুরা -৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দিপু খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম