স্পোর্টস ডেস্ক: গেম ডেভেলাপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের রাজসিক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দারুণ এই জয়ের ফলে ফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলেছে অনূর্ধ্ব-২৩ দল।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জারিফ সিয়াম এবং কাওসার আহমেদ মিলে তোলেন ৬৫ রান। ৫২ বলে ২২ রান করে জারিফ সাজঘরে ফিরে যান। জারিফ ফিফটি তুলেছেন। দলের ৯৮ রানের মাথাতে ৭১ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান জারিফ। তিনে নামা আহসান আল মুমিন খেলেছেন ৪৫ বলে ৩৫ রানের ইনিংস।
দলের ১০৪ রানের মাথাতে ৩য় উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। মাঝে শাকিল খান ২৮ বলে ১৫ রান করেছেন। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন মেহেরাব হাসান সিজান। ৩৬ বলে ৩৩ রান করে টিকে ছিলেন। ১৮৯ রান তুলে অলআউট হয়েছে অনূর্ধ্ব-১৯ দল।
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মাত্র ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন স্বাধীন ইসলাম। ১টি করে উইকেট নেন মহিউদ্দিন তারেক, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি এবং আহরার আমিন পিয়ান। জবাব দিতে নেমে আদিল এবং আজিজুল হাকিম তামিমের ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় অনূর্ধ্ব-২৩ দল। শুরু থেকেই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান তুলেছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুই ওপেনার। দুজনেই ছুঁয়েছেন ফিফটি। ওপেনিং জুটি থেকে এসেছে ১৩০ রান। আদিল ৭৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান।
এরপর আজিজুলের সাথে যোগ দিয়েছেন কালাম সিদ্দিকী অলিন। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। ১১১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় অনূর্ধ্ব-২৩ দল। ৭৯ বলে ৭৪ রান করে টিকে ছিলেন আজিজুল। ৪০ বলে ৩৯ রান করে টিকে ছিলেন অলিন।
রিপোর্টার্স২৪/ঝুম