শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিএডিসি সার ডিলার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, এ ১০ হাজার টাকা জরিমানা করেছে শেরপুর ভ্রাম্যমান আদালত । ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার পৌর শহরের শেরী ব্রীজ, এলাকায়
সারের সাথে ঔষধ একই দোকানে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করা হয়।একই আইনের অধীনে মেসার্স সাথী স্টোর,খুচরা সার বিক্রেতা,গাজীরখামার কে সারের সাথে খাদ্যপণ্য এবং পশুখাদ্য রাখায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পচিালনাকারী শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আসমা বিনতে রফিক ও শেরপুর সদর উপজেলা কৃষিঅফিসার মুসলিমা খানম নীলু ।
এ সময় উপস্থিত ছিলেন নুসরাত জাহান অতিরিক্ত কৃষি অফিসার ও মোঃ নিজাম উদ্দীনকৃষি সম্প্রসারণ অফিসার শেরপুর ।
রিপোর্টার্স২৪/ঝুম