রিপোর্টার্স২৪ ডেস্ক: বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে সরকারি দলের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি (বরগুনা-২) কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠভোটে পাশ হয়।
পুনর্গঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মনিকে। এতে অন্যান্য সদস্যরা হলেন— শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দীন আহমেদ অপু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোসাম্মৎ তাহসিনা রুশদি, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কায়সার আহমেদ, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পাবনা-১ আসনের সংসদ সদস্য মো. নাজিবুর রহমান, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী- জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪০, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ওই বিধিগুলোতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য উল্লিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম