নিজস্ব প্রতিবেক: খাতা চ্যালেঞ্জ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মুজাহিদুল ইসলাম মুবিন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। মুবিন ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সে ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা গ্রামের মৃত হাবিবুর ইসলাম (খোকা কেরাণি) ও হাসনা হেনা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ।
অসহায় মানুষের কল্যাণে কাজ করাকে দায়িত্ব দায়িত্ব হিসেবে মনে করে মুবিন । উচ্চতর ডিগ্রি নিয়ে প্রকৌশলী হওয়ার ইচ্ছা তার।
রিপোর্টার্স২৪/এম এইচ