বগুড়া প্রতিনিধি: বগুড়া মহানগরীর ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুর পিতা ও মহানগর জামায়াতের রুকন আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় হেলেঞ্চাপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ২ কন্যা নাতী নাতনি সহ অসখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব আজিজার রহমান মোল্লা মাদলা চাঁচাইতারা তানজিমুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী ও সভাপতি ছিলেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত মাদলা চাঁচাইতারা কাঁচারী জামে মসজিদ, হেলেঞ্চাপাড়া মসজিদ ও ঈদগাহ মাঠের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
এদিন বিকেলে আসর নামাজের শেষে মাদলা তানজিমুল উলুম দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। এতে হাজারো মুসল্লী অংশ নেওয়ায় মাদরাসা সড়ক পেরিয়ে হাটখোলা পর্যন্ত চলে যায়।
জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, সানোয়ার হোসেন, এড. আল আমিন, এড রিয়াজ উদ্দিন, নাতী আবু সালেক প্রমুখ।
অপরদিকে এক শোক বার্তায় বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান মরহুমের ইন্তেকালের গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন বগুড়া সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ, সেক্রেটারী আলমগীর হোসেন, শাফিদুল হক আখের, সোহরাব হোসেন, বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছেরীন বগুড়া মহানগর সভাপতি আব্দুস সালাম যুক্তিবাদী ও সেক্রেটারী আব্দুল কাদের বাস্তববাদী।
রিপোর্টার্স২৪/ধ্রুব