শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা তনাই মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মরহুমের ভাতিজা সুরুজ মোল্লা বলেন, “আজ আমার কাকা, আমার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা তনাই মোল্লা কাকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন।”
বীর মুক্তিযোদ্ধা তনাই মোল্লার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
রিপোর্টার্স২৪/ধ্রুব