রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে যাত্রীবাহী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছিল।প্রবাসী নেটওয়ার্কে যোগদিন
গত এপ্রিলে ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তখন বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা ছিল।
দূরপাল্লার ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসন কমানোর পাশাপাশি বিভিন্ন সেতু ও সড়কের টোলও ভাড়ার সঙ্গে যুক্ত হয়।
নতুন করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। নতুন ভাড়া কার্যকর হলে যাত্রীদের আগের তুলনায় বাড়তি ভাড়া দিতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম