লক্ষ্মীপুর প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলে যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সোহরাব হোসেন বুলু, হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন, আবদুল মালেক, ফয়েজ আহমেদ, জাকির হোসেন, সামছুল আহসান মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে সরকারের ভাল উদ্যোগগুলোকে দেখে একটি গোষ্ঠি দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অপরদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাধাদানকারী গোষ্ঠীদের জনগণ ও রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব