নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোক্তারপাড়া মাঠ থেকল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মো. তাসনীম আলমের সভাপতিত্বে সদস্য সচিব হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল এমপি । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মো. মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ঝুম