ফেনী প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজী উপজেলায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সোমবার (৫ অক্টোবর) সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ওয়াপদা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে সোনাগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মিজানুর রহমান, প্রশিক্ষক মুহাম্মদ মামুনুর রশীদ ও প্রশিক্ষিকা রহিমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভিডিপির
দলনেতা-দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন। চর চান্দিয়া ইউনিয়নের ওয়াপদা এলাকায় সড়কের দুই পাশে মোট ৬৭টি বৃক্ষরোপণ করা হয়। রোপণ করা গাছের মধ্যে রয়েছে মেহগনি, চালতা, আমলকি, জলপাই, নিম, কাঠবাদাম, বেল, তাল ও আতা। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে আনসার-ভিডিপির সামাজিক অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব