ইন্টারন্যাশনাল ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তান সফরে ইসলামাবাদে পৌঁছেছেন। তিন দিনের এ সফরে তিনি পাকিস্তানের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা গুরুত্ব পাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গুতেরেসের ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির।
গুতেরেসের পাকিস্তান সফরের আগে জাতিসংঘের এক মুখপাত্র জানান, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতির পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের মহাসচিবের এ সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে যোগাযোগ ও মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের প্রচেষ্টার বিষয়টি গুতেরেসের আলোচনায় বিশেষভাবে স্থান পাবে।
সফরকালে গুতেরেস পাকিস্তানের একাধিক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিন দিনের সফরের মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগ এবং মধ্যস্থতার প্রচেষ্টা।
রিপোর্টার্স২৪/ধ্রুব