মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কবরস্থানের পাশে স্থানীয় কয়েকজন কৃষক শাবকগুলোকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকজন যুবক ঘটনাস্থলে গিয়ে তিনটি শাবক উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, শাবকগুলো কাছাকাছি কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বের হয়ে কবরস্থানের পাশে এসে অবস্থান করছিল।
এদিকে, শাবকগুলো উদ্ধারের পর স্থানীয়ভাবে সেগুলোকে ওই এলাকার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া শাবকগুলোকে স্থানান্তর বা ছেড়ে না দিয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাদের মতে, শাবকগুলো মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তাই যথাযথভাবে পরিচর্যা ও নিরাপদে পুনর্বাসনের জন্য বন বিভাগের হস্তক্ষেপ প্রয়োজন।
রিপোর্টার্স২৪/রাফিদ