ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যগে পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা এম এ নাহার, সাংবাদিক এটিএম ফরহাদ নাননু, সাইফুল্লাহ শামীম, শাহাদাৎ হোসেন, মামুনুর রশিদ প্রমুখ। এর আগে শিশু কিশোরীদের নিয়ে কন্যা দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/ঝুম