বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে র্যালিটি স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে এসি লাহা মিলনায়তনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. আল-আমীন সরদার এর সঞ্চালনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, কার্যনির্বাহী সদস্য রেহেনা পারভীন লাকি, আজমিরা খাতুন, নার্গিস আক্তার ইভা আজীবন সদস্য আব্দুল্লাহ বনি, সাংবাদিক আলী আকবর টুটুল, ইউনিট লেভেল অফিসার তাহেরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মামুনুর রশীদ, সিডিআরআরএনসিএ প্রকল্পের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মোনালিসা রুপা, রেসপন্সিভ বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলামসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও মহড়ায় বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রিপোর্টার্স২৪/ঝুম