বগুড়া প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদ এবং ডালপট্টি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়ালের উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের ডালপট্টি দুর্গামন্দির প্রাঙ্গণে ১২ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুঃস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল কবির রাশেদ, বগুড়া মহানগর যুবদলের সভাপতি মোঃ আহসান হাবীব মমি, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/ধ্রুব