বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের মালতিনগরে এসপি ব্রিজসংলগ্ন বগুড়া মহিরা ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আকতারুজ্জামান মিন্টু, মেহেদি হাসান পাঠান, মেহেদি হাসান (ডা. রতন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রমের অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম