ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার মুসলিম নগর এলাকার ভাড়া বাসা থেকে আন্নিকা আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে আর কে স্টেট স্কুলের শিক্ষার্থী।
অন্যদিকে, সকাল ৯টার দিকে পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় টাঙ্গন নদীর ওপর নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রডমিস্ত্রি হাফিজুল ইসলাম (২৮)। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, পৃথক দুই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব