ময়মনসিংহ প্রতিনিধি: দুর্যোগকালীন পূর্বপ্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র্যাপিড রেসপন্স বিডি আয়োজিত অগ্নিনির্বাপণ, ভূমিকম্প মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর কাঠগোলা বাজারে আয়োজিত এ প্রদর্শনীর মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়াদান, অগ্নিনির্বাপণ, ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা ও সদস্যরা এবং র্যাপিড রেসপন্স বিডি সদস্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব