ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত র্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি ঝিনাইদহ জেলা যুবদলের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্তার মুকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বাসী, সহসভাপতি মনিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম আনন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সোহেল,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুত্তাক আহমেদ,জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন এবং জেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, পৌর যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মাসুম ও সদস্যসচিব মুক্তার হোসেন। জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল প্রস্তুত রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত নাশকতা ও অরাজকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার উপযুক্ত জবাব দিতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। তাঁরা গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে ঝিনাইদহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব