শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৩টা থেকেই দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শরীয়তপুর পৌর অডিটরিয়ামের সামনে জড়ো হন। পরে বিকেল ৫টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এসময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব