মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই সিদ্দিক গাজীর (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। এ ব্যাপারে পুলিশ দুজন কে আটক করেছে।
প্রতিবেশী লাইজুর রহমান জানান, মৃত মসলেম গাজীর চার ছেলে। মসলেম গাজীর মৃত্যুর পর তার রেখে যাওয়া জমাজমির ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছিলো। যার ফলে গত কাল ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বড় ভাই সিদ্দিক গাজীর সাথে মেঝো ভাই মাসুদ গাজীর কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই সিদ্দিক গাজী, তার স্ত্রী কাকলী খাতুন (৩৫), শ্বশুর নুর আলী (৬০),চাচা শ্বশুর আখের আলী (৫৫),ছোট ভাই বাবুল গাজী (৪২) ও তার স্ত্রী সেতু খাতুন (২৫) অতর্কিত লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে মেঝ ভাই মাসুদ গাজীর উপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে মাসুদ মারাত্মক আহত হয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করে । পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান জানান, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রণে করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সিদ্দিক গাজীর স্ত্রী কাকলী খাতুন ও ছোট ভাই বাবুল গাজীর স্ত্রী সেতু খাতুন কে আটক করেছে। থানায় মামলা দায়ের হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব