দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাগনভূঞা পৌর যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী হাজী জামে মসজিদ পুকুর ও মাজার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পৌর যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন সুজনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি সচেতনতা বৃদ্ধির উদ্যোগ তুলে ধরা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব