অভয়নগর (যশোর) প্রতিনিধি: নওয়াপাড়া একটি গুরুত্বপূর্ণ নদী, সড়ক ও রেলভিত্তিক বাণিজ্যকেন্দ্র। এখানে রেললাইন এবং প্রধান সড়ক (খুলনা-যশোর মহাসড়ক বা সংশ্লিষ্ট সড়ক ও জনপথের জায়গা) পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত। এই দুই সংস্থার মাঝের ফাঁকা বা সংরক্ষিত জায়গাগুলো দীর্ঘদিন ধরে প্রভাবশালী দখলদারদের অধীনে স্থায়ী ও আধা-স্থায়ী স্থাপনা গড়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, দখলদাররা রেলওয়ে এবং সড়ক ও জনপথ দুই দপ্তরের মধ্যবর্তী বা দুই পাশের মূল্যবান জায়গা দখল করে পাকা দোকানঘর, হোটেল রেস্তোরা, গুদাম (ওয়্যারহাউস), স্থাপনা কিংবা টিনশেড ঘর নির্মাণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে রাতের আঁধারে স্থানীয় প্রভাব খাটিয়ে স্থায়ী ভবনও গড়ে তোলা হয়েছে। আবার কেউ বালু ফেলে জায়গা ভরাট করে জায়গা দখলে নেয়ার চেষ্টা করছে। সংস্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।
একজন পথচারী বলেন, নওয়াপাড়া দেশের অন্যতম বড় সার, কয়লা, খাদ্যপণ্যের মোকাম হওয়ায় দখলকৃত সরকারি জায়গায় অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এটি সড়ক দূর্ঘনার অন্যতম কারণ বলে মনে করি। কারন এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করেই হবে সার ও কয়লার ডাম্প গড়ে তোলা হয়েছে। প্রতিনিয়ত চলবে লোড ও আনলোড। ফলে মহাসড়কে সংগঠিত হবে যানজট, ঘটবে সড়ক দূর্ঘটনা। তাই আমরা চাই সংস্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ও দখলকৃত জায়গা অবমুক্ত করা হোক। যাতে করে যানবাহন সহ মানুষের জান মালের হেফাজত ও স্বাভাবিক চলাফেরার সুযোগ সৃস্টি হোক এটাই প্রত্যাশা।
তবে বাংলাদেশ রেলওয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে নামমাত্র উচ্ছেদ অভিযান বা নোটিশ প্রদান করলেও সমন্বিত তদারকি ও কঠোর নজরদারির অভাবে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দ্রুতই আবার এসব জায়গা দখল হয়ে যায়।
যশোর সড়ক বিভাগ( সওজ) নির্বাহী প্রকৌশলী ( চঃদাঃ) শাম্মি সুলতানা বলেন, বেআইনিভাবে যদি অবৈধবাবে দখল করে জায়গা ভরাট বা বেআইনি স্থাপনা তৈরী করা হয়েছে,এটা প্রমানিত হয় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব