নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ইসলাম ওই গ্রামের মিলন হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত মোটরসাইকেল নিয়ে লালপুর বাজার থেকে নিজ বাড়ি সালামপুর খাঁপাড়ায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ