শেরপুর প্রতিনিধি: শেরপুরে নভেম্বর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া সরকারি ভূমি সংরক্ষণ, অনিষ্পন্ন ভূমি-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং জনগণকে হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ