তারাকান্দা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা ও ময়মনসিংহ মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করায় নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তারাকান্দা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) আয়োজিত এ আনন্দ মিছিলে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
ঘোষিত কমিটিতে ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল। অন্যদিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা, সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তারাকান্দা উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি তারাকান্দা দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ