রিপোর্টার্স২৪ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমেই ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষে তাকে ঢুকতে দেখা যায়।
এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে কাদের সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় লতিফ সিদ্দিকীসহ ৪১ জন আসামি রয়েছেন। এদিন আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম