শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন।
বুধবার (২৫ নভেম্বর) তিনি বায়রার সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
তাঁর এ মনোনয়ন জমাকে ঘিরে সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বায়রা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি খাতের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে প্রার্থীদের অংশগ্রহণকে ঘিরে সদস্যদের মধ্যে আগ্রহ রয়েছে।
আলহাজ্ব সফিকুর রহমান কিরনের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি তাঁর নির্বাচনী এলাকার মানুষের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব